বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
ফের ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২:৩৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেল। আবারও ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ‘ফাত্তাহ’ নামের অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে।

তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, হাইপারসনিক প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই গতিশীল এবং জটিল কৌশলে নিক্ষেপ করা হয়েছে যে, তা ইসরায়েলের আইরন ডোমসহ অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তিকে পাশ কাটিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ইসরায়েল প্রথমে ইরানের ওপর হামলা চালায়। সেই হামলার পর থেকে চলতি সপ্তাহজুড়েই চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ। এই ধারাবাহিকতায় এবার ইরান তাদের অন্যতম আধুনিক অস্ত্র ব্যবহারের কথা জানাল।

বিশ্লেষকদের মতে, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান সামরিক দিক থেকে একটি শক্ত বার্তা দিল, যার প্রভাব শুধু ইসরায়েল নয়, গোটা অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতিতেই পড়বে।

তবে এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: প্রেস টিভি

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   হাইপারসনিক   ক্ষেপণাস্ত্র   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close