বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন
ইসরাইলের বাইরেও মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:১৪ পিএম

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক অস্ত্র প্রস্তুত রেখেছে এবং হামলার ক্ষেত্রে ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে প্রাথমিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে একত্রিত হয়ে ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলা হতে পারে। এ তথ্য জানিয়েছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকেরা, যারা সম্প্রতি সংশ্লিষ্ট গোয়েন্দা প্রতিবেদন পর্যালোচনা করেছেন। খবর নিউইয়র্ক টাইমস।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক অস্ত্র প্রস্তুত রেখেছে এবং হামলার ক্ষেত্রে ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে প্রাথমিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে ৩৬টি রিফুয়েলিং ট্যাংকার বিমান ইউরোপে পাঠিয়েছে, যা যুদ্ধবিমান ও বোমারু বিমানকে দীর্ঘ সময় আকাশে রাখার সক্ষমতা দেবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং সৌদি আরবে অবস্থানরত ৪০ হাজারের বেশি মার্কিন সেনাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

ইরানের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে ইরান তাৎক্ষণিকভাবে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালাবে, এবং এমন সব আরব দেশগুলোকে নিশানা করবে, যারা যুক্তরাষ্ট্রকে তাদের মাটি ব্যবহার করতে দেবে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি হামলায় জড়িয়ে পড়ে, তবে ইরান হরমুজ প্রণালিতে মাইন পুঁতে বিশ্ব তেল সরবরাহে বড় ধাক্কা দিতে পারে। পাশাপাশি হুথি বিদ্রোহীরা আবারো লাল সাগরে জাহাজে হামলা শুরু করতে পারে এবং ইরাক-সিরিয়ার ইরান-সমর্থিত মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে।

ডিফেন্স প্রায়োরিটিজ নামক সংস্থার মধ্যপ্রাচ্য প্রোগ্রামের পরিচালক রোজমেরি কেলানিক বলেন, যুদ্ধ এড়ানো কখনোই খুব দেরি হয়ে যায় না। কিন্তু একবার ঢুকে গেলে বের হওয়া অনেক কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের পরিবর্তে দেশটির পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছা আরো জোরদার হতে পারে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরু হলে তা শুধু ইসরায়েল-ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যে এক অভাবনীয় বিপর্যয় নামিয়ে আনবে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  ইরান   হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close