বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      ● দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি      ● ওয়ালটনের প্রধান কোচ আব্দুর রাজ্জাক      ● জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে এগিয়ে রেবেকা গ্রিনস্প্যান      ● বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন      ● লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত      ● মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচারের অভিযোগ      
আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:৫৫ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ৫:৪৬ PM
আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্য গ্রেফতার

আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্য গ্রেফতার

রাজবাড়ী সদর উপজেলার চন্দনীতে ব্যবসায়ীর বসত বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান।

আরও পড়ুন


গ্রেফতার কৃতরা হলেন, গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার কাদের সরদারের ছেলে শাহ আলম ভাঙ্গারী(৪৫), রংপুরের তারাগঞ্জ থানার ছোট লক্ষীপুরের মৃত আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬), সিরাজগঞ্জের চৌহালী থানার মধ্যখাসকাওলীয়া মিয়াপাড়ার আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন (৪০), টাঙ্গাইলের ভূয়াপুর থানার কুঠিবয়রা এলাকার মৃত একেন্দালী সরকারের ছেলে মামুন সরকার (৪২) ও একই উপজেলার রামাইলের চর এলাকার মো. সাত্তারের ছেলে মো. সেলিম(৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত (২৪ মে) দিবাগত রাতে চন্দনী বাজার সংলগ্ন পাট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ির বাউন্ডারীর তারকাটা কেটে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এসময় তাদের কাছে থাকা লোহার রড, কাঠের বাটাম, ধারালো ছ্যানদা, চাপাতি নিয়ে বাড়ীর দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। তারা ঘরের ভেতর ঢুকেই বিশ্বনাথ বিশ্বাসের মাথায় ধারালো ছ্যানদা দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এসময় তার স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ৬ লক্ষ টাকা ও ৫ থেকে ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন


রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান বলেন, “দীর্ঘ ৩৬ ঘন্টা গাজীপুরের জয়দেবপুর ও কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, মাদক চালান ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তারা চন্দনীর ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে ডাকাতির সাথে জড়িত।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ডাকাত   সদস্য   গ্রেফতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close