বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকায় ভিসা কার্যক্রম চালু করলো অস্ট্রেলিয়া
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:৪০ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ৪:৪৯ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ঢাকায় পুনরায় ভিসা কার্যক্রম শুরু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন। 

আজ মঙ্গলবার (১৭ জুন) অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা।

হাইকমিশনার রাইল বলেন, “এখন থেকে অনলাইনে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করা যাবে। বর্তমানে ৬৫,০০০ জনের বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় থাকেন, আর প্রায় ১৪,০০০ শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন।”

প্রসঙ্গত, তারা সরকারের চলমান সংস্কার, আসন্ন নির্বাচন, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

প্রফেসর ইউনূস বলেন, “আমরা কঠিন সময় পার করে বর্তমানে অনেক পরিবর্তন আনছি। আমাদের লক্ষ্য হলো বিচারব্যবস্থা, প্রশাসন এবং সংবিধান সংস্কার করা। সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করে আমরা সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আগামী মাসে ঐতিহাসিক জুলাই আন্দোলনের বার্ষিকীতে আমরা ‘জুলাই সনদ’ প্রকাশ করবো।”

তিনি বলেন, “অনেক বছর পর মানুষ বিশেষ করে নতুন ভোটাররা সঠিকভাবে ভোট দিতে পারবে। আমি আশা করি এতে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে।” 

নির্বাচনে সহায়তার কথা জানিয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, “অস্ট্রেলিয়া ইউএনডিপি’র মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে, যাতে তাদের দক্ষতা বাড়ে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বাণিজ্য এখন বছরে ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ছুঁয়েছে এবং এটি প্রতি বছর গড়ে ১৬.২% করে বাড়ছে।”

সুসান রাইল বলেন, “অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে ৩,০০০ বাংলাদেশি শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে দেশে ভালো কাজ করছেন।”

রোহিঙ্গা শরণার্থী প্রসঙ্গে ইউনূস বলেন, “বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য আরো সাহায্য প্রয়োজন।”

জবাবে রাইল বলেন, “সম্প্রতি অস্ট্রেলিয়া আরও ৯.৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দিয়েছে। ২০১৭ সাল থেকে মোট সহায়তা দাঁড়িয়েছে ৫৫৩.৬ মিলিয়ন ডলার। যেদিন মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি হবে, সেদিন আমরা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানের সঙ্গে ফিরে যেতে সাহায্য করবো।”

বাংলাদেশে কাজ শুরু করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে রাইল বলেন, “আমি বাংলাদেশে এসে খুব খুশি। আমি অনেকদিন ধরেই এই দেশের সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে আগ্রহী।”

উল্লেখ্য, বৈঠকে প্রফেসর ইউনূস বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের আরো বেশি স্কলারশিপ দেওয়ার আহ্বান জানান অস্ট্রেলিয়ার নতুন এই হাইকমিশনারকে।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূর-আলম।


স্বদেশ প্রতিদিন/এমএফএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   ভিসা   অস্ট্রেলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close