বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৮ বছর গবেষণার পর ইবি শিক্ষার্থীর ইসলাম গ্রহণ
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪:০৮ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থী সৈকত দাস স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্ম পরিবর্তনের পর তার নতুন নাম সৈকত ইসলাম।

ইসলাম গ্রহণের বিষয়ে সৈকত ইসলাম বলেন, ‘কোনো প্রকার চাপ ছাড়াই এবং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। দুই বছর আগেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলাম।’

পরিবারের বিষয়ে তিনি বলেন, ‘বাবা-মা মেনে নেবেন না, এটা স্বাভাবিক। তবে তাঁদের বুঝিয়ে বলার চেষ্টা করবো। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো।’

সৈকতের সহপাঠীদের মাধ্যমে জানা গেছে, তিনি শাহ আজিজুর রহমান আবাসিক হলে থাকেন এবং দীর্ঘদিন ধরে নিয়মিত নামাজ ও রোজা পালন করে আসছেন।

সৈকতের বিষয়ে আইনজীবী মুজাহিদুল ইসলাম বলেন, ‘সৈকত একজন প্রজ্ঞাবান ও মেধাবী শিক্ষার্থী। তিনি গত ৮ বছর ধরে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করেছেন এবং ২ বছর ধরে ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলছেন। আজ তিনি আইনগতভাবে হলফনামার মাধ্যমে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘সৈকত তাঁর পরিবারকে বিষয়টি জানিয়েছেন এবং মুসলিম হিসেবে বাবা-মায়ের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার করেছেন। আমি তাঁর শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবার প্রতি অনুরোধ করবো, যেন তাঁকে সদাচরণ করা হয়।’

উল্লেখ্য, সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হলফনামার মাধ্যমে সৈকত ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন। তার আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ইবি   ইসলাম   ধর্ম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close