প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৪:০৯ পিএম আপডেট: ১৬.০৬.২০২৫ ৪:১২ PM

বাংলাদেশের জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
আজ সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাকিবসহ যেসব ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তারা একটি মামলার তদন্তাধীন তালিকাভুক্ত ব্যক্তি। তদন্তের স্বার্থে যাতে তারা দেশত্যাগ করতে না পারেন, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন- সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
স্বদেশ প্রতিদিন/এমএম