প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯:০১ AM

রবিবার রাতে ইরান থেকে ছোড়া কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের একটি সরাসরি আঘাত হানে ইসরায়েলের বন্দরনগরী হাইফায়।
রয়টার্সের ক্যামেরায় হাইফা শহরের আকাশে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে। দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ছে।
রয়টার্স আরও জানায়, হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে এবং সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে সরে যান।
আল–জাজিরা জানায়, ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবার বরাতে তারা নিশ্চিত হয়েছে—হামলায় অন্তত চারজন আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
এই হামলার পর ইসরায়েলজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং হাইফা সহ আশপাশের এলাকায় জরুরি উদ্ধার তৎপরতা চলছে।
সূত্র : আল জাজিরা, রয়টার্স, বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম