বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
যেমন কাটছে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি
মাভাবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:১০ AM

গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) আগামী ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। ঈদুল আজহার ছুটির সাথে যুক্ত হয়ে এই ছুটি অনেক শিক্ষার্থীর জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর এক দারুণ সুযোগ হয়ে উঠেছে। অধিকাংশ শিক্ষার্থী ইতোমধ্যে গ্রামের বাড়িতে সময় কাটাচ্ছেন। কেউবা এই অবকাশ কাজে লাগাচ্ছেন নিজের শখ পূরণ ও পড়ালেখার ব্যস্ততা সামলে নিতে।

মধুমাসের এই ছুটির দিনগুলো কেমন কাটছে, এ বিষয়ে জানতে চাইলে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোসাম্মদ সাদিয়া আক্তার সাফিয়া বলেন, "গ্রীষ্মকালীন ছুটিটা আমার কাছে অনেকটাই প্রশান্তির সময়। সারাবছরের ক্লাস, অ্যাসাইনমেন্ট আর রুটিনমাফিক জীবন থেকে বিরতি নিয়ে এবার নিজেকে ও পরিবারকে সময় দিতে পারছি। প্রতিদিন খুব গুছিয়ে না হলেও নিজের পছন্দের কাজগুলো একটু একটু করে করছি।
এই সময়টায় কিছু আনন্দদায়ক মুহূর্তও কাটছে।পরিবারের সঙ্গে গ্রীষ্মকালীন ফল যেমন আম, কাঁঠাল, লিচু গাছ থেকে পেড়ে একসাথে খাওয়া, ছোটখাটো আউটিং, প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, সব মিলিয়ে মনটাও ভালো থাকছে। পাশাপাশি একদম অলস সময় কাটাচ্ছি না। ক্রিমিনোলজি বিষয়ে কিছু গবেষণামূলক বই পড়ছি, ডকুমেন্টারি দেখছি, কিছু পুরনো অ্যাসাইনমেন্ট নতুনভাবে সাজিয়ে নিচ্ছি। বিশ্রাম আর পড়াশোনার ভারসাম্য রেখে সময়টা বেশ ভালোভাবেই কাটছে।"

এফটিএনএস বিভাগের শিক্ষার্থী মোঃ শারজিল ইসলাম বলেন, "গ্রীষ্মকালীন ছুটি শিক্ষার্থীদের জীবনে এক বিশেষ সময়। বছরজুড়ে ক্লাস, পরীক্ষা ও নানা চাপের পর এই ছুটি মানসিক প্রশান্তি ও স্বস্তি এনে দেয়। আমি এই সময়টা গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে কাটাচ্ছি।আড্ডা, গল্প, একসাথে খাওয়া-দাওয়া, সব মিলিয়ে সময়টা দারুণভাবে কাটছে। এই ছুটি শিক্ষার্থীদের জন্য পুনরুজ্জীবনের এক অনন্য সুযোগ।"

রসায়ন বিভাগের শিক্ষার্থী মোঃ ইমরান হোসেন বলেন, "ছুটি মানেই আনন্দ। সেটা চাকরিজীবী হোক, ক্লাস ফাইভের ছাত্র হোক বা আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সবাই ছুটির জন্য অপেক্ষা করে। গ্রীষ্মকালীন এই ছুটি তো আমাদের রক্তে মিশে আছে, যেন এক সাংস্কৃতিক রীতি। বাড়িতে এসে পরিবারের সঙ্গে আম, জাম, কাঁঠাল খাওয়া, পুকুরে সাঁতার কাটা, সব মিলে ছুটিটা বেশ ভালোই কাটছে। ভার্সিটির ব্যস্ততার মাঝে এমন রিফ্রেশমেন্ট খুব দরকার। আমি আমার ছুটি কাটাচ্ছি পুরো বাঙালিয়ানায়।"

ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মেহেদী হাসান লিংকন জানালেন, ক্যাম্পাসের ব্যস্ততম দিনগুলো থেকে ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুঁতিতে ফিরে গেছি প্রাণপ্রিয় গ্রামের ছায়ায়। মা-বাবার স্নেহ, আত্মীয়স্বজনের ভালোবাসা, আর বন্ধুবান্ধবের খুনসুটি, সব মিলে ছুটির প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। গ্রীষ্মের তীব্র গরমেও বিকেলের আম-কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা, পাড়ায় ফুটবল খেলা, সন্ধ্যার আড্ডা, সব কিছুই জমে উঠেছে। তবে রাত হলেই শিক্ষকদের অ্যাসাইনমেন্ট আর সিটির সিলেবাস মনে করিয়ে দেয় ফিরে যেতে হবে মাভাবিপ্রবির চিরচেনা ক্যম্পাসে। হয়তো এই প্রকৃতির স্নিগ্ধতা, এই অবকাশের মুহূর্তগুলোই বাঁচিয়ে রাখবে আগামী ছুটির স্বপ্নে, আরেকটা সোনালি বিকেলের অপেক্ষায়।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close