বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
এই গরমে সুস্থ থাকতে যেসব খাবার খাওয়া উচিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:২৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রচণ্ড গরম ও দাবদাহে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন—জ্বর, হিটস্ট্রোক, পানিশূন্যতা, ক্লান্তি ও হজমের সমস্যা দেখা দিচ্ছে। গরমের দিনে তাপমাত্রার অত্যধিক বৃদ্ধির কারণে শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে। এই সময় প্যাথোজেনজনিত বিভিন্ন সংক্রমণ যেমন—ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রোটোজোয়া বা পরজীবী জাতীয় জীবাণুর আক্রমণে ছোট-বড় সবাই নানান অসুস্থতায় ভোগেন। শরীরকে এসব সংক্রমণ থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খনিজ উপাদান জিঙ্ক।

জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্ষত সারাতে সহায়তা করে এবং কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে। গরমের সময় এই খনিজ উপাদানের ঘাটতি হলে শরীর আরও বেশি দুর্বল হয়ে পড়তে পারে। তবে আশার কথা হলো—প্রতিদিনের খাবার থেকেই সহজেই জিঙ্কের চাহিদা পূরণ করা সম্ভব। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু সাধারণ খাবার নিয়মিত খেলে জিঙ্কের ঘাটতি রোধ করা যায় সহজেই।

চলুন জেনে নিই এমন পাঁচটি জিঙ্কসমৃদ্ধ খাবারের কথা—

দই
দইয়ে জিঙ্ক রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। যদি তা ফলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়, তবে শরীর আরও ভালোভাবে জিঙ্ক শোষণ করতে পারে। গরমে হজমেও সহায়ক দই নিয়মিত রাখুন খাদ্যতালিকায়।

তরমুজের বীজ
গ্রীষ্মের ফল তরমুজ শুধু সুস্বাদু নয়, এর বীজেও আছে জিঙ্কের ভালো পরিমাণ। তরমুজ খাওয়ার পর এর বীজ ফেলে না দিয়ে শুকিয়ে রেখে নাস্তা বা দইয়ের সঙ্গে খেতে পারেন।

কাবলি ছোলা
চিকপি বা কাবলি ছোলাতে রয়েছে প্রচুর জিঙ্ক। কাবলি ছোলার স্যালাড, হুমুস বা চানা মশালা তৈরি করে খাওয়া যেতে পারে, যা গরমের দিনে সুস্বাদু ও স্বাস্থ্যকর বিকল্প।

ডিম
একটি সাধারণ ডিমে প্রায় ০.৬ মিলিগ্রাম জিঙ্ক থাকে। প্রতিদিন দুইটি ডিম খেলে শরীরের জিঙ্কের চাহিদার একটি বড় অংশ পূরণ হয়ে যায়।

কুমড়োর বীজ
কুমড়োর বীজেও রয়েছে প্রচুর জিঙ্ক। সকালে এক মুঠো কুমড়োর বীজ দইয়ের সঙ্গে বা স্মুদি বোলের সঙ্গে খাওয়ার অভ্যাস করলে তা শরীরের জন্য অনেক উপকারী হতে পারে।

অতিরিক্ত উৎস হিসেবে ডাল, কাঁকড়া, ঝিনুক (অয়েস্টার) ও কিছু মাছেও রয়েছে জিঙ্ক। তাই সুষম ও বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস গরমে সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  গরম   সুস্থ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close