শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আপাতত ইন্ডিয়াকে পরাজিত করা গেছে : পিনাকী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ১৩.০৬.২০২৫ ১০:২৯ PM

জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন, তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়েছে। ইন্ডিয়াকে আপাতত পরাজিত করা গেছে। মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র আজকের মিটিংয়ে ফলাফলে পৌছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেন তিনি। স্বদেশ প্রতিদিনের পাঠকের জন্য পিনাকীর ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

'আজ ইরানে ইজরায়েলের আগ্রাসনের পর আমাদের শংকা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা জোগায় যে, ইসলামী দুনিয়া আমাদের কনসার্ন বুঝতে পারছে। আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদি ভারতের বিপদজনক ঘেরাটোপে আছি। সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিপদজনক।
 
তিনি বলেন, ম্যাডাম নিজে ইন্টারভেইন করছেন। এইটাও আমাদের বড় পাওয়া। একটা প্রতিবেশী দেশ আর একটি আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাড়িয়েছে। যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্যও বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপদজনক।

সকল অন্ধকার কাটেনি। যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয়। আপনাদের মনে আছে কীভাবে ইসকনকে নামানো হইছিলো এই সরকারের শুরুর দিকে। 

বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনূসের সরকারের দূরত্ব কমছে। কিন্তু বিএনপির মধ্যে ইন্ডিয়াপন্থীরা আছে, তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল ও সম্পুর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই। আমরা আর ভারতের দাসত্ব করব না। কথা ক্লিয়ার। ইনকিলাব জিন্দাবাদ।

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  পিনাকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close