প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৯:৩৭ পিএম

ইরানে ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
শুক্রবার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি শ্রদ্ধা না দেখিয়ে ইসরায়েল যে হামলা চালিয়েছে, তা ইরানের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলা শুধু মধ্যপ্রাচ্য নয়, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্যও গুরুতর হুমকি তৈরি করেছে।
বিবৃতিতে বাংলাদেশ সরকার সকল পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলে, কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধাই স্থায়ী শান্তি অর্জনের একমাত্র কার্যকর পথ।
বাংলাদেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করারও আহ্বান জানিয়েছে।
সূত্র: বাসস
স্বদেশ প্রতিদিন/কেএইচ