বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতে প্লেন বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ২৪১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৯:৩৩ AM আপডেট: ১৩.০৬.২০২৫ ৯:৩৫ এএম

ভারতের আহমেদাবাদে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। লন্ডনের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। বিমানে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১২ জন ছিলেন ক্রু সদস্য। এয়ার ইন্ডিয়ার বিবৃতি অনুযায়ী, যাত্রীদের মধ্যে ছিলেন, ১৬৯ জন ভারতীয় নাগরিক, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ, ১ জন কানাডীয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি হচ্ছেন ব্রিটিশ নাগরিক বিষ্ণু কুমার রমেশ, বয়স ৪০ বছর।

তিনি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, উড্ডয়নের ৩০ সেকেন্ড পরই একটা বিকট শব্দ হয়। তারপরই বিমানটি ভেঙে পড়ে। সবকিছু এত দ্রুত ঘটে গেছে।

বিষ্ণু কুমার নিজেই হেঁটে দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে আসেন। তিনি সামান্য আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। এখনও পর্যন্ত পোড়া বিমানের ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে, ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখনও পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করেছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভারত   প্লেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close