শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিমান দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোক প্রকাশ পায়েলের
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৯:৪৮ AM

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওপার বাংলার অভিনেত্রী পায়েল ঘোষের কলেজবন্ধু প্রীতি চ্যাটার্জি। এই হৃদয়বিদারক ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন পায়েল।

তেলেগু ও হিন্দি সিনেমার নায়িকা পায়েল ঘোষের কলেজবন্ধু প্রীতি চ্যাটার্জি বৃহস্পতিবার আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। প্রীতির মৃত্যুর খবর পাওয়ার পর পায়েল তার ইনস্টাগ্রাম স্টোরিতে শোক প্রকাশ করে লেখেন, ‘RIP Preity. চ্যাটার্জি পরিবারকে আমার সমবেদনা।’

প্রীতির কথা বলতে গিয়ে পায়েল বলেন, ‘আমি জানতাম যে ও লন্ডন যাচ্ছিল। খবরটা শুনেই আমি সঙ্গে সঙ্গে ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করি। দুর্ভাগ্যজনকভাবে, তাদের নীরবতাই সব কিছু বলে দিচ্ছিল। আমি এখনও স্তব্ধ। কলেজ জীবন থেকে ও আমার বন্ধু ছিল এবং আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে ও আর আমাদের মাঝে নেই।’

তার কথায়, ‘আমি সত্যিই তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করি এবং তার পরিবার যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও সাহস পায় এই কামনা করি। শুধু প্রীতি নয়, এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের সকলের জন্যই আমার প্রার্থনা রইল। ঈশ্বর তাদের পরিবারের সবার মঙ্গল করুন।’

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়। বিমানটিতে ২৪২ আরোহী ছিলেন- এর মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডীয় নাগরিক ছিলেন।

এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৪১ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পায়েল   ভারতের বিমান দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close