শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
নৌকাডুবিতে প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জুন, ২০২৫, ২:৫০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কানাডার টরন্টোর কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় মারা গেছেন দুই বাংলাদেশি।

আজ সোমবার (৯ জুন) সকালে ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএ’র সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গতকাল রবিবার বিকেলে কানাডার অন্টারিও প্রদেশের কাওয়ার্থা লেক অঞ্চলের স্টারজন লেকে এ দুর্ঘটনা ঘটে। তাদের একজন বিজিএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব এবং অন্যজন তার বন্ধু বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ এর ক্যাপ্টেন সাইফুজ জামান গুড্ডু।

জানা যায়, স্থানীয় সময় শনিবার (৭ জুন) ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু স্ত্রী ও ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টরন্টো পৌঁছান। পরদিন রবিবার তারা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত অন্টারিও প্রদেশের লিনজি শহরে যান এবং একটি কটেজে উঠেন। দুপুরের দিকে গুড্ডু, তার বন্ধু আব্দুল্লাহ হিল রাকিব ও রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে হ্রদে ঘুরতে নামেন। ওই সময় হ্রদের তীরে গুড্ডুর স্ত্রী ও মেয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরে আসতে পারলেও গুড্ডু ও রাকিব পানিতে ডুবে যান। পরে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করে।

কানাডার সংবাদমাধ্যম কাওয়ার্থানাউ ডটকমের খবরে বলা হয়েছে, বিকেল ৩টার কিছু পর তিনজন যাত্রী নিয়ে একটি ক্যানো নৌকা উল্টে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও আব্দুল্লাহ হিল রাকিব ও সাইফুজ জামান পানিতে ডুবে মারা যান।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। নৌকায় তিনজন পুরুষ ছিলেন, যাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন। তবে নৌকায় থাকা কেউই লাইফ-জ্যাকেট পরা ছিলেন না।

অভিনেতা টনি ডায়েস তার ফেসবুকে দুজনের সঙ্গে তোলা নিজের ছবি জুড়ে দিয়ে লিখেছেন, “এখনো এটা বিশ্বাস করতে পারছি না। আজ সন্ধ্যায় টরন্টোর কাওয়ার্থা লেকে এক মর্মান্তিক দুর্ঘটনায় আমার দুই বাল্যবন্ধু আব্দুল্লাহ হিল রাকিব ও সাইফুজ জামানকে হারিয়েছি। গত বছর টরেন্টোতে আমরা তিনজন একসঙ্গে ছিলাম। অনেক স্মৃতি, অনেক হাসি। দয়া করে তাদের আপনার প্রার্থনায় রাখুন। শান্তিতে ঘুমাও ভাইয়েরা আমার।”

উল্লেখ্য, মৃত দু’জন কানাডাপ্রবাসী বাংলাদেশির বাল্যবন্ধু ছিলেন অভিনেতা টনি ডায়েস।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নৌকাডুবি   মৃত্যু   বাংলাদেশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close