প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ১০:০৬ AM আপডেট: ০৮.০৬.২০২৫ ১০:০৮ এএম

সংগৃহীত ছবি
ঈদুল আজহার দ্বিতীয় দিন, ৭ জুন—গাজা উপত্যকের মানুষ আনন্দ উদযাপনের বদলে শোক ও ধ্বংসযজ্ঞের মুখোমুখি হলো। আল-জাজিরা ও স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলের বিমান বাহিনীর সংঘবদ্ধ গোলাবর্ষণে গাজা জুড়ে অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।
গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে চালানো হামলায় করে গাজা সিভিল ডিফেন্স জনপ্রতিনিধি মাহমুদ বাসেল জানান, ওই হামলায় ১৬ জন একই পরিবারের লোক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু রয়েছেন। উল্লেখ্য, বিমান হামলার আগে ইসরায়েলি বাহিনী কোনো ধরনের সতর্কতা বা সাইরেন দেয়নি। তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৮৫ জন আটকা, যাদের উদ্ধারে কাজ চলছে।
সাবরা এলাকার একজন বাসিন্দা হামেদ কাহিল জানান, তারা তাৎক্ষণিক বিস্ফোরণের শব্দে জেগে ওঠেন এবং ধ্বংসস্তূপ ও চিৎকারের মধ্যে ঈদের সকাল কাটিয়েছে।
আবার স্থানীয় আরেক বাসিন্দা হাসান আলখোর বলেন, দুই বছর ধরে চলমান অভিযানে অর্পিত হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের নেতানিয়াহুকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, ওই হামলায় তারা মুজাহিদিন ব্রিগেড প্রধান আসআদ আবু শারিয়াকে লক্ষ্য করেছিল, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণে অংশ নিয়েছিলেন।
ঈদের প্রথম দিন ৬ জুনও ইসরায়েলি হেলিকপ্টার বা বিমান হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছিল।
সূত্র : আলজাজিরা
স্বদেশ প্রতিদিন/এনআর