শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      ● বেগমগঞ্জে জমকালো আয়োজনে উদ্বোধন হলো ‘দ্য টার্ফ নোয়াখালী’      ● দেশব্যাপী নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বাঁশখালীতে ছাত্রদলের মশাল মিছিল      ● ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী       ● ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিনজন      ● কুমিল্লায় মডার্ন হসপিটালে হাজারতম স্টেন্ট স্থাপন      
নবীজির মসজিদে বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্রে হামলার দাবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১:০৩ পিএম

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার জন্য হুথিদের দায়ী করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও পুরো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় বলে জানিয়েছে জোটটি।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি বলেন, হামলার পর ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা ও তদন্ত করে হুথিদের হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। জোটের ভাষ্য, বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা সৌদি আরবের পবিত্র স্থানগুলোকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ।

তবে হুথিদের সামরিক সূত্র সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। হুথি-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবাকে দেওয়া বক্তব্যে ওই সূত্র দাবি করেছে, মদিনায় হামলার অভিযোগ ‘মিথ্যা’। তাদের ভাষ্য, মক্কায় হামলার আগের অভিযোগের পক্ষে প্রমাণ দিতে না পারার বিষয়টি আড়াল করতেই সৌদি পক্ষ নতুন করে মদিনায় হামলার অভিযোগ তুলেছে।

এর আগে মক্কায় হামলার চেষ্টার অভিযোগও হুথিদের বিরুদ্ধে তুলেছিল সৌদি আরব। হুথিরা তখনও অভিযোগ অস্বীকার করেছিল। ফলে মদিনার এই ঘটনার পর সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনা আরও আলোচনায় এসেছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ এবং সেখানে আসা মুসল্লি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখবে।



স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  মদিনা   সৌদি আরব   হুথি   মসজিদে নববী   ড্রোন হামলা   ইয়েমেন   মধ্যপ্রাচ্য   সৌদি জোট   আন্তর্জাতিক খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close