প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ৩:৩৩ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীসহ এর আশপাশের এলাকায় ঈদুল আজহার প্রথম দিনে পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন প্রায় ৭৭ জন।
আজ শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।
জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ বলেন, “সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে ৭৭ জন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, প্রতিবছর অসাবধানতার জন্য ঈদুল আজহার দিন পশু জবাই করার সময় ধারালো অস্ত্রের আঘাতে বহু মানুষের আহত হওয়ার ঘটনা ঘটে থাকে।