প্রকাশ: শুক্রবার, ৬ জুন, ২০২৫, ১২:১৯ পিএম আপডেট: ০৬.০৬.২০২৫ ৪:০৮ PM

দেশের অন্যতম রাজনৈতিক সংগঠন বিএনপি চার জেলায় নতুন কমিটি গঠন করেছে। এসব কমিটির মধ্যে তিন জেলায় আহ্বায়ক এবং এক জেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, খায়রুল কবির খোকনকে সভাপতি ও মঞ্জুর এলাহীকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলার বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া মো. জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক ও মো. রোকনুজ্জামান সরকার রোকনকে সদস্য সচিব করে ময়মনসিংহ জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট সিরাজুল ইসলামকে আহ্বায়ক ও এবিএম মামুনুর রশিদ পলাশকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি করা হয়েছে।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে মানিকগঞ্জ জেলা বিএনপির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি