সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      
ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে র‌্যাবের টহল, চেকপোস্ট-তল্লাশি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৫:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখি মানুষ, মহাসড়কে বাড়ছে যানজট। ঈদুল আজহা উপলক্ষে মানুষের এই ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নারায়ণগঞ্জসহ সাতটি জেলায় সড়ক মহাসড়কে টহল জোরদারসহ চেকপোস্ট স্থাপন করে যানবাহনগুলোতে তল্লাশি করছে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান।

আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে জেলার ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন শেষে সাইনবোর্ড এলাকায় তিনি জানান, মানুষের এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর ও নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং মহাসড়কগুলোতে টহলের পাশাপাশি নানা কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব। মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে এবং ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সাঁড়াশি অভিযান ও যানবাহনে তল্লাশি অব্যাহত রেখেছে।

তিনি আরো জানান, এসব জেলায় ঈদের বড় জামাতগুলোতে মুসল্লিদের নিরাপত্তা এবং ছুটি শেষে ঈদ পরবর্তী সময় ফিরে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও নানা কার্যক্রম চলমান থাকবে। 

তিনি আশা করছেন, এই কার্যক্রমের ফলে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ১৭ টি জেলার মানুষের এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঈদযাত্রা   মহাসড়ক   তল্লাশি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close