শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার গড়িমসি কেন: রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ৫:০৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি অভিযোগ করেছেন, সময়ক্ষেপণ ও টালবাহানার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।

বৃহস্পতিবার (৫ মে) সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনা এ দেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন। তবে জনগণের বিশ্বাস ছিল, তার বিদায়ের পর ড. ইউনূস জনগণের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে দেবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে।

রিজভীর দাবি, আগামী আগস্টে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হবে। অথচ এখনও দৃশ্যমান কোনো সংস্কার দেখা যাচ্ছে না। দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন করা উচিত।”

অনুষ্ঠানে একটি শিল্পগোষ্ঠীর অর্থায়নে কয়েক শতাধিক পরিবারের মধ্যে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেন রিজভী।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   প্রধান উপদেষ্টা   রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close