শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রৌমারীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:৩০ পিএম
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” এই প্রতিপাদ্য নিয়ে রৌমারীতে বিশ্ব পরিবেশ দিবস-২৫ পালন করা হয়েছে। দিবসটি ঘিরে মানববন্ধন, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি।

আজ মঙ্গলবার (৩ জুন) উপজেলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়েছে। চাইল্ড নট ব্রাইড প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশ আর্থিক সহযোগিতায় এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় কর্মসূচি পালন করেছে রৌমারী উপজেলা যুব প্লাটফর্ম ও ইউনিয়ন যুব সংগঠনের সদস্যরা। মানববন্ধন শেষে বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের হাতে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।

কিশোরী সানজিদা বলেন, “পরিবেশ রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই। আসুন আমরা গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।”

রৌমারী উপজেলার নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, “পরিবেশ দিবস উপলক্ষে আমরা প্রত্যয় করেছি যে,সকল ধরনে প্লাস্টিক বর্জন ও পরিবেশের ক্ষতি করে এমন অসচেতনতামুলক কাজ কর্ম থেকে বিরত থাকবো। সুন্দর পৃথিবী গড়তে আমাদের সকলের প্রচেষ্টা ও আন্তরিকতা থাকা নৈতিক দায়িত্ব ও কর্তব্য।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, আরডিআরএস বাংলাদেশ ফিল্ড ফ্যাসিলেটর শাহীনুর ইসলাম, জীবন চন্দ্র বরমন, হাসান আলী, উপজেলা যুব প্লাটফর্ম যুব সংগঠনের সভাপতি সানজিদা আকতার, সম্পাদক মোন্তাজুর রহমান বিপ্লব ও বাল্য বিয়ের ঝুঁকিতে থাকা সাবানা, রোকসানা, আখি,আফসানাসহ ৬ টি ইউনিয়নের ১’শ কিশোর-কিশোরী।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  গাছ   বাল্য বিবাহ   পরিবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close