প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:২৯ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে অবৈধভাবে বসানো কোরবানির পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ জুন) উপজেলার ফুকরা হাটে অস্থায়ী পশুরহাট বসিয়ে অবৈধভাবে আদায় করা হচ্ছিল টোল।
পরে দুপুরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিষ্ট্রেট মুনমুন পালের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয় পশুরহাটটি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ও তারাইল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল হাসান।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত। তিনি বলেন, হাটবাজার নীতিমালার বাইরে অবৈধভাবে পশুর হাট বসিয়ে খাজনা আদায় করা হচ্ছিল সেখানে। তাই উপজেলা প্রশাসনের কোনো অনুমতি না থাকায় বন্ধ করে দেওয়া হয়েছে হাটটি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি