বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:৪২ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ৫:২৭ PM

২০২৫-২০২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সোমবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বৈঠকটি শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। বৈঠক সূত্রে জানা গেছে, বাজেট চূড়ান্ত করার আগে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে বিস্তারিত আলোচনা হয় এবং শেষপর্যন্ত সম্মতিক্রমে এটি অনুমোদিত হয়।

এবারের বাজেট উপস্থাপনার প্রক্রিয়া অন্যান্যবারের তুলনায় ভিন্ন। বাজেট বক্তব্য রেকর্ড করতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে যাচ্ছেন। বিকেল ৩টা থেকে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণ সম্প্রচার করা হবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড নিয়ে একযোগে সম্প্রচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বাজেট অনুমোদনের দিনই শুরু হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। সূত্র জানায়, আলোচনার প্রথম ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যেসব মতানৈক্য দেখা দিয়েছিল, সেগুলোর সমাধানে আজ থেকে দ্বিতীয় ধাপের বৈঠক শুরু হচ্ছে। বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস এ সংলাপের সূচনা করবেন।

সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ পাঁচটি খাতে গঠিত সংস্কার কমিশনগুলোর সুপারিশ পর্যালোচনা ও চূড়ান্ত করতেই গঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। গত ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  উপদেষ্টা   বৈঠক   বাজেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close