শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৫ দিনের রিমান্ডে মেনন, নতুন মামলায় গ্রেফতার ওসি হাসান
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:৩০ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ১:৩৬ PM
৫ দিনের রিমান্ডে মেনন, নতুন মামলায় গ্রেফতার ওসি হাসান

৫ দিনের রিমান্ডে মেনন, নতুন মামলায় গ্রেফতার ওসি হাসান

জুলাই আন্দোলন ঘিরে শাহবাগ থানার হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে সোমবার ঢাকার মহানগর হাকিম এম. এ. আজহারুল ইসলাম এ আদেশ দেন।

এছাড়া যাত্রাবাড়ী থানায় সাজেদুর রহমান ওমর নিহতের মামলায় সাবেক ওসি আবুল হাসান এবং তেজগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগ নেত্রী শামীমা আক্তারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে একই আদালত।

জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সাবেক মন্ত্রী মেননের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবুল হাসানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন পিবিআইয়ের এসআই আমিরুল ইসলাম মীর। এছাড়া তেজগাঁও থানা পুলিশ শামীমা আক্তারকে গ্রেফতার দেখানোর আবেদন করে।

আজ সোমবার সকালে মামলার শুনানিতে আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত প্রথমে সাবেক ওসি আবুল হাসান এবং যুব মহিলা লীগ নেত্রী শামীমাকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর শুনানি হয় মেননের রিমান্ডের আবেদনের ওপরে।

এসময় রাষ্ট্রপক্ষে আজিজুল হক রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তবে আসামী পক্ষের আইনজীবী তানভীর আহমেদ রাশেদ খান মেননের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত তার আবেদন নাকোজ করে শুনানি শেষে আদালত মেননকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বিষটি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক।

শাহবাহ থানার মনির হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের দিন ৫ অগাস্টে চানখারপুল এলাকায় ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা করেন।

সাজেদুর রহমান ওমর হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২১ জুলাই দুপুর আড়াইটার দিকে যাত্রাবাড়ীর কাজলা ফুটওভার ব্রিজের নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। ওইদিন বিকালে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ওমর। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্টে তিনি মারা যান। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় সৈয়দ তানভীর আহমেদ সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৮১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মেনন   ওসি হাসান   ৫ দিনের রিমান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close