মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘ফিরলে জেলে যেতে হবে’, হাসিনাকে নিয়ে শামা ওবায়েদ      ● ঘিওরে পোশাক কারখানার নারী শ্রমিকের মরদেহ উদ্ধার      ● পিঠা বিক্রি করে মাসে ৫০-৬০ হাজার টাকা আয় করছেন শিবপুরের শামীম       ● পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাইসহ নিহত ৩      ● মুলাদীর নাজিরপুরে মিয়ারচর ব্রীজের বেহাল দশা,চলাচলে চরম দুর্ভোগ      ● কাঁঠালিয়ায় মানবিক চিকিৎসা সেবায় ডা. সুজিত বৈদ্য      ● গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের সভা দুপুরে      ● এক দিনে ৩ শতাংশের বেশি কমল অপরিশোধিত তেলের দাম      ● রাশিয়ার ব্যাংক, তেল ও খেলোয়াড়দের নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ      ● এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প      ● তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী      ● হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে আগুন      
নাজিরপুরে জমে উঠেছে মাছ ধরা চাই’র হাট
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১:১৩ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ১:২১ PM
পিরোজপুরের নাজিরপুরে জমে উঠেছে মাছ ধরা চাই এর হাট

পিরোজপুরের নাজিরপুরে জমে উঠেছে মাছ ধরা চাই এর হাট

দীর্ঘদিন থেকে অনবৃষ্টি ও সাগরের নিম্নচাপের কারণে দেশের কয়েক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কয়েকটি জেলার হাজারো মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এই দুর্ভোগের মধ্যেও তাদের মধ্যে দেখা গিয়েছে মাছ ধরার আমেজ। বর্ষায় নতুন পানি আসার সাথে সাথে খাল-বিল, নদ-নদীতে দেখা মেলে বিভিন্ন প্রজাতির দেশীও প্রজাতি মাছের আনাগোনা। আর এসব মাছ ধরতে ব্যবহার হয় চাই বা দুয়ারীর অথবা খাদোইন।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজান ও শ্রীরামকাঠি বাজারে জমে উঠেছে এসব মাছ ধরার চাই এর হাট। সপ্তাহে দুদিন এ সকল বাজারে হাজার হাজার মাছ ধরার চাই খুচড়া ও পাইকারী দরে বিক্রী হচ্ছে।

জানা গেছে, নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার বহু পরিবার চাই ও দুয়ারি তৈরীর সংঙ্গে জড়িত। বছরের বর্ষা মৌসুমের ৬ মাস তারা এ মাছ ধরার যন্ত্র তৈরির কাজে ব্যাস্ত থাকেন।

তল্লা ও কালী জিরা বাশঁ দিয়ে এ চাই তৈরি করা হয়। একটি বাশঁ দিয়ে ৭ থেকে ৮টি চাই তৈরি করা হয়। তবে একজন কারিগর একদিনে ৫ থেকে ৬ টির বেশি চাই তৈরি করতে পারে না। বাজারে এক কুড়ি চাই ৩০০০ হাজার টাকা থেকে ৪০০০ হাজার টাকা পর্যন্ত বিক্রী হয়ে থাকে। এ ছাড়া এক পিস চাই ১৩০ টাকা থেকে ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হয়। এসব চাই তৈরির জন্য একটি বাশঁ কেনেন ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে।

 চাই তৈরির কারিগর সুদেব বৈরাগী জানান, তার পরিবারের সবাই মিলে বর্ষা মৌসুমের ৬ মাস চাই তৈরির কাজ করেন। বাশঁ কেনা থেকে শুরু করে সর্ম্পূন চাই তৈরি করতে যে কষ্ট আর খরচ হয় সে তুলনায় লাভ বেশি হয়না। তবে এ শিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। 

এ দিকে উপজেলা মৎস্য আফিস বলেন, ‘মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রতিটি মাছের পেটেই ডিম থাকে। এই মা মাছ না ধরার জন্য জেলেদের বিভিন্ন প্রকার সচেতননতামূলক প্রশিক্ষান প্রদান করা হয়েছে। মাছ শিকারে জেলেরা বিভিন্ন ধরনের যন্ত্র বা জাল ব্যবহার করেন। এগুলো দমনে উপজেলা প্রসাশনের সহোযোগীতায় মাঝে মধ্যেই ভ্র্যম্যমান আদালত পরিচালনা করাও হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মাছ ধরার আমেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close