শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘একদল নির্বাচন নিয়ে লাফালাফি করছে, নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে যাচ্ছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ জুন, ২০২৫, ১২:৪১ AM

ঢাকা মহানগর উত্তরের জামায়াতে ইসলামীর আমির মো. সেলিম উদ্দিন বলেন, একদল নির্বাচন নিয়ে লাফালাফি করছে,  নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে যাচ্ছে। ফলও দিতে পারে তারা। তারা চাইলেই ৩০০ আসনে জয়ী হবে এমন কথা বলছে।

শনিবার (৩১ মে)  রাত ৯ টায় মেরিন ফোরাম'স বাংলাদেশ কর্তৃক আয়োজিত কনফারেন্স এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, বাংলাদেশের যে অবস্থা এবং হাজার হাজার দাবি দাওয়া নিয়ে রাস্তায় মানুষ।এসব ঠিক করতে পারে একটি মাত্র দল জামায়াতে ইসলামী। 

তিনি আরও বলেন, যারা বিগত দিনে চুরি করেছে তাদের মানুষ আর বিশ্বাস করে না, বিশ্বাস করে জামায়াত ইসলামীকে।

সেলিম উদ্দিন বলেন, যে ইন্ডিয়াকে হাসিনা সব দিয়েছে, কিন্তু তাকে ক্ষমতায় রাখতে পারেনি। জামায়াতে ইসলামী উইন-উইন রাজনীতি ও কূটনীতি করবে এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়বে। একদল লোক জামায়াত ইসলামীকে দুর্বলভাবে দেখানোর চেষ্টা করছে। 

তিনি বলেন, ৫৪ বছরে ব্যাংকিং খাত থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে দক্ষ মানুষ তৈরি করেছে জামায়াতে ইসলামী যা এখন সুফল পাচ্ছে।  দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে  আরও সুসংগঠিত হতে হবে জামায়াতে ইসলামকে। 

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামায়াতের দুর্দান্ত কৌশলের কাছে আধিপত্যবাদী শক্তি পরাজিত হয়েছে। এখন তাদের গায়ে জ্বালা হয়েছে ইউনুসকে সরাতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিনস ফোরাম বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close