সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সব অপারেটিং সিস্টেমের নাম বদলে দিচ্ছে অ্যাপল
তথ্য-প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ মে, ২০২৫, ৪:৪৪ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৪:৫৮ PM
সব অপারেটিং সিস্টেমের নাম বদলে দিচ্ছে অ্যাপল

সব অপারেটিং সিস্টেমের নাম বদলে দিচ্ছে অ্যাপল

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের সব অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছে। অ্যাপলের সফটওয়্যারের ইতিহাসে এটিই হতে চলেছে সবচেয়ে বড় রিব্র্যান্ডিং, যেখানে কোম্পানিটি তাদের সব অপারেটিং সিস্টেমের নাম কেবল সাল বা বছর অনুসারে রাখবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, নিজেদের বিভিন্ন অপারেটিং সিস্টেমকে আগামী বছরের সংখ্যা অনুসারে চিহ্নিত করবে অ্যাপল। যেমন, এ বছরে তাদের আইফোনের অপারেটিং সিস্টেম ও কম্পিউটার অপারেটিং সিস্টেমের নাম যথাক্রমে হবে আইওএস ২৬ ও ম্যাকওএস ২৬।

প্রতিটি অপারেটিং সিস্টেমেই এ নামের বদল আনতে চলেছে অ্যাপল। যাতে সব সিস্টেমের নাম একই নিয়মে সামঞ্জস্যপূর্ণ করা যায়। এর ফলে আইফোন ও ম্যাক ছাড়াও অ্যাপলের অন্যান্য সিস্টেমের নামও বদলে যাবে। যেমন, আইপ্যাডওএস ২৬, ওয়াচওএস ২৬, টিভিওএস ২৬, ভিশনওএস২৬। সব মিলিয়ে প্ল্যাটফর্মে একক ও ধারাবাহিক নামকরণ প্রথা চালু করেছে কুপারটিনোভিত্তিক কোম্পানিটি।

এখন পর্যন্ত, অ্যাপলের বেশিরভাগ অপারেটিং সিস্টেমের নাম রাখা হয়েছে সংখ্যার মাধ্যমে, যেখানে সংখ্যাটি বলতে বোঝায় পণ্যটি চালুর পর থেকে এর মূল সংস্কার হয়েছে কতবার তার ওপর। যেমন, সর্বশেষ আইফোনের অপারেটিং সিস্টেমের নাম আইওএস ১৮ ও দুই বছর পুরানো ভিশন প্রো হেডসেটটির সিস্টেমের নাম ভিশনওএস ২।

সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে প্রতি বছরই একটি করে নতুন অপারেটিং সিস্টেম আপডেট প্রকাশ করে আসছে অ্যাপল। যার ফলে সংস্করণ নম্বর প্রতি বছরই এক করে বেড়েছে।

তবে এর সমস্যা হচ্ছে, ঠিক কোন বছরে কোন সংস্করণটি প্রকাশিত হয়েছে বা বর্তমানে সবচেয়ে নতুন সংস্করণটি কোনটি তা অনেক সময় বুঝতে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে এখন বছর অনুসারে সিস্টেমের নাম রেখে সেই বিভ্রান্তি দূর করতে চায় অ্যাপল। পাশাপাশি সব সফটওয়্যারকে একই নিয়মে সাজানো, যাতে সব অপারেটিং সিস্টেমের নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে।

ধারণা করা হচ্ছে, কোম্পানিটির আসন্ন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি ইভেন্টে তাদের সিস্টেমের নাম পরিবর্তনের ঘোষণা দেবে অ্যাপল।

এ বছর কোম্পানিটির বিভিন্ন আপডেটেড পণ্য তাদের অপারেটিং সিস্টেমের নতুন নামের মতোই ব্যাপক ও বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

গুঞ্জন রয়েছে, অপারেটিং সিস্টেমে পরিবর্তন আনার পাশাপাশি আইওএসেও নাটকীয় ভিজুয়াল পরিবর্তন আনতে পারে অ্যাপল। নতুন ডিজাইন হবে অনেকটা ভিশন প্রো হেডসেটের মতো স্বচ্ছ, যা কাচের মতো চেহারা থেকে অনুপ্রাণিত। কেবল নাম নয়, দেখতেও অনেকটাই আলাদা হবে অ্যাপলের পরবর্তী বিভিন্ন সফটওয়্যার।

অ্যাপল শুধুমাত্র নাম পরিবর্তন নয়, তাদের সফটওয়্যারে ভিজুয়াল পরিবর্তনও আনতে পারে, যা ভিশন প্রো হেডসেটের স্বচ্ছ ডিজাইন থেকে অনুপ্রাণিত হবে।

অ্যাপলের অপারেটিং সিস্টেম ম্যাকওএসের নাম ইতোমধ্যেই একাধিকবার পরিবর্তিত হয়েছে। ২০০১ সালে ‘ম্যাক ওএস এক্স’ নামে বাজারে আসার পর বিভিন্ন সংস্করণে নামকরণে পরিবর্তন এনেছে কোম্পানিটি। এরপরের সংস্করণে নামের সঙ্গে সংখ্যা ও নাম দুটিই ব্যবহার করত অ্যাপল। শুরুতে এসব নাম ছিল লেপার্ড ও লায়নের মতো বেড়ার গোত্রের প্রাণীর নামে। পরে তা পরিবর্তন করে ক্যালিফোর্নিয়ার অঞ্চল ও দর্শনীয় স্থানগুলোর নামে রাখতে শুরু কর কোম্পানিটি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সব অপারেটিং সিস্টেমের নাম বদলে দিচ্ছে অ্যাপল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close