বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে: তামিম ইকবাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৪:০৯ পিএম আপডেট: ৩১.০৫.২০২৫ ৬:০৬ এএম

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে পরিবর্তন, সহ-সভাপতি নিয়োগ এবং বোর্ডের নানা অভ্যন্তরীণ অস্থিরতা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে।

জাতীয় দলের সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সও বাড়িয়ে দিয়েছে সমালোচনার ঝড়। এমন প্রেক্ষাপটে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশের ক্রিকেট তার জনপ্রিয়তা হারাচ্ছে।

তামিম আরও সরাসরি মন্তব্য করে বলেন, ‘বিসিবিতে এখন ‘ক্রিকেট’ ছাড়া সব কিছুই হচ্ছে।’ তার এমন বক্তব্য ইতোমধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে দেশের ক্রিকেট মহলে।

শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে তিনি এ কথা বলেন। পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ চলছে পাকিস্তানের লাহোরে। সেখানেই দেশীয় সংবাদকর্মীদের মুখোমুখি হয়েছিলেন তামিম।

তিনি বলেন, ‘শুধু জাতীয় দলের পারফরম্যান্সেই ভাটা পড়েনি, পুরো বাংলাদেশ ক্রিকেট বিভিন্ন সেক্টরে ক্রান্তিকাল অতিক্রম করছে। বিসিবিতে ক্রিকেট ছাড়া সব হচ্ছে, ক্রিকেট নিয়ে কেউ ভাবছেনা। খেলাটির জনপ্রিয়তাও ক্রমশ কমে যাচ্ছে।’

বিশ্ব ক্রিকেটে পাওয়ার হাউস হতে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন উল্লেখ করে তামিম বলেন, ‘এটা ২-৩ বছরে সম্ভব না। অনেকের ধারণা, নতুন কেউ এসে দায়িত্ব নিলেই দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আসলে বিষয়টি চেষ্টার ওপর নির্ভর করে। পরিবর্তন করার মনোভাবটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।’

তামিম আরও বলেন, ‘ক্রিকেটকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম পরিকল্পনা থাকা দরকার। বোর্ডের সভাপতি বা অন্যান্য পদ নিয়ে যে বিস্তর আলোচনা-সমালোচনা হয়, এগুলো অনর্থক।’

তামিম আশা করেন, নতুন নেতৃত্ব বাংলাদেশ ক্রিকেটকে আগের জায়গায় ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে এবং ক্রিকেটকেই অগ্রাধিকার দেবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিসিবিতে ক্রিকেট ছাড়া সবই হচ্ছে: তামিম ইকবাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close