বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক      ● বান্দরবান জেলার নতুন ডিসি নাজনীন সুলতানা      ● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      ● ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কারাবন্দির ঝুঁকিতে ব্রিটিশ নাগরিকরা      
শেরপুরের ১১৫ বস্তা ভিজিএফ এর চাল জব্দ
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ৪:০৮ পিএম
শেরপুরের ১১৫ বস্তা ভিজিএফ এর চাল জব্দ

শেরপুরের ১১৫ বস্তা ভিজিএফ এর চাল জব্দ

নালিতাবাড়ীতে ঈদ উপলক্ষে প্রান্তিক মানুষের জন্য বরাদ্দকৃত ১১৫ বস্তা ভিজিএফ চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি।

বুধবার (২৮ মে) মধ্যরাতে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে এই চাল জব্দ করা হয়। এতে উপজেলায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি জানান, এ ঘটনায় দ্রুত মামলা দায়ের করা হবে।

স্থানীয়রা অভিযোগ করেন, বরাদ্দকৃত চাল প্রকৃত উপকারভোগীদের মাঝে পৌঁছায়নি। এর বদলে কিশোর বয়সী কিছু যুবক একাধিক স্লিপ হাতে নিয়ে ১০ কেজি করে চাল উত্তোলন করে তা পরে ফড়িয়াদের কাছে বিক্রি করেছে। পরবর্তীতে ওই চাল কয়েকটি দোকান, একটি বাড়ি ও ক্লাবে মজুত করা হয়। অভিযোগ আছে, কয়েকজন ইউপি সদস্যও স্লিপ বিক্রি করেছেন।

উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেনকে ট্যাগ অফিসার করা হলেও চালের এই অবৈধ কার্যক্রম দিনের বেলায়ই প্রকাশ্যে চলে। এলাকাবাসী বিষয়টি জানালে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে এসে চারটি জায়গা থেকে চাল জব্দ করে।

পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, ‘তিনি বরাদ্দকৃত স্লিপ ইউপি সদস্য ও উপকারভোগীদের মাঝে বিতরণ করেছেন, কারা গোপনে বিক্রি করেছে তা তার জানা নেই।’

ইউএনও ফারজানা আক্তার ববি বলেন, ‘জব্দকৃত চাল পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শেরপুরের ১১৫ বস্তা ভিজিএফ এর চাল জব্দ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close