শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা হবে ৩০০ নম্বরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৫:২৮ পিএম
বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা

বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা

৪৮তম বিশেষ বিসিএসের কার্যক্রম শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

গতকাল মঙ্গলবার বিসিএস নিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডার নাকি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এই বিসিএসের পরীক্ষার নম্বর ও সময় নির্ধারণ করা হয়েছে। 

আদেশে বলা হয়েছে, বিশেষ এই বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। লিখিত পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা।

২০০ নম্বরের মধ্যে ইংরেজি ২০, বাংলা ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বরের প্রশ্ন থাকবে। বাকি ১০০ নম্বর থাকবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের সঙ্গে প্রাসঙ্গিক বিষয় থেকে। প্রতিটি এমসিকিউর জন্য এক নম্বর থাকবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

এদিকে বিশেষ বিসিএস পরীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ২০১৪ এর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার রাতে (২৭ মে) এ সম্পর্কিত গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বয়স, যোগ্যতা ও সরকারি নিয়োগের জন্য পরীক্ষার বিধিমালা সংশোধন করা হয়েছে।

এছাড়াও, শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ জনকে চিকিৎসকের এন্ট্রি পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজন করতে পিএসসিকে জানানো হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বিসিএস   পরীক্ষা   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close