সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
পবিপ্রবিতে দেয়াল ধসে নির্মান শ্রমিকের মৃত্যু
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৫:১৯ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেয়াল ধসে পড়ে রাফিউল্লাহ খান রাফি (২১) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগে প্লাম্বিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিউল্লাহ খান রাফি পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩-নং ওয়ার্ডের আবদুর জব্বার খানের ছেলে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব বলেন, ‘দুপুর ১২টা ৪৮ মিনিটে খবর পেয়ে তারা সোয়া ১টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।’

তিনি জানান, ফ্লোরের ওপর দিয়ে পাইপ বসানোর জন্য দেয়ালের কিছু অংশ কেটে ফেলা হয়। সেই ফাঁকা জায়গায় মাথা ঢুকিয়ে কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে রাফি চাপা পড়েন। পরে তাঁকে উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার এসআই মো. সজিব হোসেন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। যদি নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবিতে দেয়াল ধসে নির্মান শ্রমিকের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close