সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ      ● ভুয়া ঋণপত্র ও অর্থ আত্মসাতের অভিযোগে ৫ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত      ● ট্রাইব্যুনালের কাছে ‘প্রোটেকশন’ চাইলেন প্রসিকিউটর      ● এমপিওভুক্তদের পে-স্কেল: পৃথক প্রজ্ঞাপন দেবে অর্থ মন্ত্রণালয়      ● বাংলাদেশকে প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দেখছে জাপান: জেট্রো      ● কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী      ● চীনের আধুনিকায়ন বুঝতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তরুণ প্রজন্ম      ● অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু      ● ক্রিকেট এগিয়ে নিতে ফোকাস চান ক্রীড়া প্রতিমন্ত্রী      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই ‘ঝুঁকিতে’ বদরগঞ্জের চিকিৎসক-নার্সরা      ● জুলাই-আগস্টে ঋণের কিস্তি-সুদে গেছে ৮ হাজার ৬২৬ কোটি      ● আল-আকসায় ইসরাইলিদের প্রবেশ ঘিরে বাড়ল নিরাপত্তা      
স্বৈরাচারমুক্ত বাংলাদেশে প্রকাশ্যে গুলি করে হত্যা মেনে নেওয়া যায় না: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৯:২৯ পিএম আপডেট: ২৬.০৫.২০২৫ ৯:৩৬ PM
মিরপুরের পল্লবীতে নিজ নির্বাচনী আসনের সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ কালে আমিনুল হক

মিরপুরের পল্লবীতে নিজ নির্বাচনী আসনের সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ কালে আমিনুল হক

গুলশান থানা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল আহসান সাধন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। পাশাপাশি অবিলম্বে দ্রুত হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি। 

আজ সোমবার বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে আন্তঃথানা ফুটবল টূর্নামেন্ট এর উদ্বোধন এবং বিকেলে মিরপুরের পল্লবীতে নিজ নির্বাচনী আসনের সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ ও সকালে মিরপুর উদয়ন স্কুল এন্ড কলেজের নব নির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। 

এসময় আমিনুল হক বলেন, ৫ আগষ্টের পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই ধরনের হত্যাকান্ড আশানুরূপ নয়- আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকে এই ভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করবে- এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। 

‘দূর্বৃত্ত যেই হউক না কেনো আইনের আওতায় এনে তার বিচার করতে হবে’ উল্লেখ করে তিনি বলেন, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা করছি এবং দ্রুত সময়ের ভিতরে দূর্বৃত্তদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করার জোর দাবি করছি। তবে আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি- তারা হত্যাকান্ডের সাথে কারা জড়িত রয়েছে? তার প্রেক্ষাপট কি? পিছনে কি ঘটনা রয়েছে? আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্নক ভাবে চেষ্টা করছে। 

দেশের নাগরিকদের জানমাল রক্ষা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা আশা করবো সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা কার্যকর পদক্ষেপ নিবেন। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যানসহ প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হত্যা   লিফলেট   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close