সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এমপিওভুক্তদের পে-স্কেল: পৃথক প্রজ্ঞাপন দেবে অর্থ মন্ত্রণালয়      ● বাংলাদেশকে প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দেখছে জাপান: জেট্রো      ● কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী      ● চীনের আধুনিকায়ন বুঝতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তরুণ প্রজন্ম      ● অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু      ● ক্রিকেট এগিয়ে নিতে ফোকাস চান ক্রীড়া প্রতিমন্ত্রী      ● চিকিৎসা দিতে গিয়ে নিজেরাই ‘ঝুঁকিতে’ বদরগঞ্জের চিকিৎসক-নার্সরা      ● জুলাই-আগস্টে ঋণের কিস্তি-সুদে গেছে ৮ হাজার ৬২৬ কোটি      ● আল-আকসায় ইসরাইলিদের প্রবেশ ঘিরে বাড়ল নিরাপত্তা      ● মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার      ● ৮১৭ প্রার্থীর নিয়োগপত্র নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী      ● জাপান, তুরস্ক ও সৌদি আরব সফর করতে পারেন প্রধানমন্ত্রী      
এমপিওভুক্তদের পে-স্কেল: পৃথক প্রজ্ঞাপন দেবে অর্থ মন্ত্রণালয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫ পিএম

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেলের আওতায় আনতে পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে। তবে এখনো সেই প্রজ্ঞাপন জারি হয়নি। এতে প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পৃথক প্রজ্ঞাপন জারির বিষয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। আরেকটি মন্ত্রণালয়ের বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে তাদের আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে পৃথক প্রজ্ঞাপন প্রয়োজন।

শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় সূত্রের বরাতে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষকদের নবম জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাতে হবে। এরপর ওই চিঠির পরিপ্রেক্ষিতে বেসরকারি জনবলকে পে-স্কেলের সুবিধা দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হবে। এর পরই পৃথক গেজেট জারি করা সম্ভব হবে।

অর্থ মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট জারি করা সম্ভব হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  এমপিওভুক্ত শিক্ষক   শিক্ষক-কর্মচারী   নবম পে-স্কেল   পে-স্কেল   পৃথক প্রজ্ঞাপন   অর্থ মন্ত্রণালয়   শিক্ষা মন্ত্রণালয়   শিক্ষামন্ত্রী   ড. এহছানুল হক মিলন   এমপিও   শিক্ষক বেতন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close