শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস: দিনব্যাপী থাকছে যেসব আয়োজন
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ মে, ২০২৫, ৭:৩৯ পিএম আপডেট: ২৬.০৫.২০২৫ ৭:৪১ PM

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ২০তম বছরে পদার্পণ উপলক্ষ্যে আগামী ২৮ মে দিনব্যাপী থাকছে নানা আয়োজন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এদিন উদযাপিত হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫।

সকাল সাড়ে ১০টায় গোল চত্বরে পায়রা ও বেলুন উড়ানোর মধ্য নিয়ে উদ্বোধন হবে দিবসটি এবং সন্ধ্যায় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি সমাপ্ত হবে। 

আজ ২৬ মে (সোমবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে একটি যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় । 

এ ছাড়া দিবসটিতে সারাদিনের নানা আয়োজনের মধ্যে রয়েছে সকাল ১০টা ৪৫ মিনিটে শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে মুক্ত মঞ্চে কেক কাটা, আলোচনা সভা এবং প্রতিষ্ঠাকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০ বছরে পদার্পণে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববিদ্যালয়কে আরো সুপরিচিত করতে মেধা, মনন ও সততা দিয়ে সবাই কাজ করবে এটাই আমাদের বিশ্ববিদ্যালয় দিবসের অঙ্গিকার। দিবসটি উপলক্ষ্যে সীমিত বাজেটে আমরা কতগুলো কর্মসূচির আয়োজন করছি। এ গুলোর মধ্যে আছে র‍্যালী, কেক কাটা, আলোচনা সভা, প্রতিষ্ঠাকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে সকল শিক্ষক, কর্মকর্তা কার্মচারী আছেন তাদেরকে এই প্রথমবার আমরা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সম্মাননা দিচ্ছি।”

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৮ মে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেশের ২৬তম এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় ঠিক একবছর পর ২০০৭ সালের ২৮ মে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীন ১৯টি বিভাগে ৭ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close