বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিজেও বিপদে আছি: ফজলুর রহমান বাবু
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১২:২৩ পিএম আপডেট: ২১.০৫.২০২৫ ১২:২৯ PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা থাকায় গ্রেফতারি পরোয়ানা করা হয় ঢালিউড অভিনেত্রী পর্দার হাসিনা নুসরাত ফারিয়ার বিরুদ্ধে।

গত রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে করে জিজ্ঞাসাবাদ শেষে ভাটারা থানায় হস্তান্তর করে।পরে জামিনে মুক্তি পান অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন তারকারাদের মিশ্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ লক্ষ্য করা যায়।

এ বিষয়ে অভিনেতা ফজলুর রহমান বাবু গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে  জানিয়েছেন, তিনি খুব বিপদে আছেন।

ফজলুর রহমান বাবু বলেন, ‘নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে উনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে, সেটি আমাদের কাছে পরিষ্কার না।’

তিনি আরও বলেন, ‘যদি খুব পরিষ্কার করে বলি, তাহলে বলতে হবে- নিজেও বিপদে আছি।’

এদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতারের পর সামাজিক মাধ্যমে উঠে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কথা। এতে হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনা ও সমালোচনা অভিনেত্রী দুই-ই যোগ করেন তার ক্যারিয়ারে। 

শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমাটি ২০২৩ সালের ১৩ অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ সিনেমাটি পরিচালনা করেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

উল্লেখ্য, এ সিনেমায় শেখ মুজিব চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং খুনি খন্দকার মোশতাকের চরিত্রে অভিনয় করেছিলেন ফজলুর রহমান বাবু। এতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে যাদের অভিনয় করতে দেখা গেছে, তারা হলেন চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যদি পরিষ্কার করে বলি   তাহলে বলতে হবে- নিজেও বিপদে আছি: ফজলুর রহমান বাবু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close