শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোড়ালি থেকে কেটে মেলানিয়া ট্রাম্পের মূর্তি চুরি, তদন্তে মার্কিন পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:১২ পিএম

যুক্তরাষ্ট্রের স্লোভেনিয়ায় মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ব্রোঞ্জের ভাস্কর্য হঠাৎ করে দেখা যাচ্ছে না। মেলানিয়া ট্রাম্পের প্রথম ভাস্কর্যটি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একই স্থানে ব্রোঞ্জের এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। কিন্তু এখন সেটিও উধাও হয়ে গেছে।

২০২০ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে স্লোভেনিয়ার মধ্যাঞ্চলের সেভনিকার কাছে এই ভাস্কর্যটি উন্মোচন করা হয়েছিল। স্লোভেনিয়া থেকে অন্তত ৬০ মাইল পূর্বে মেলানিয়া ট্রাম্পের জন্মস্থান সেভনিকায় নির্মিত হয় ভাস্কর্যটি। 

ব্রোঞ্জের ভাস্কর্যটির নির্মাতা মার্কিন শিল্পী ব্র্যাড ডাউনি বলেন, ভাস্কর্যটি পায়ের গোড়ালির নিচ থেকে কেটে চুরি করা হয়েছে। এবং ‘আমার মনে হয়, এটা হয়তো ডোনাল্ড ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচারণার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত, তবে নিশ্চিত বলা যায় না।’ তিনি জানান, আগের কাঠের ভাস্কর্যটি যখন পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন তিনিই নিজ উদ্যোগে তার স্থলে ব্রোঞ্জের ভাস্কর্য বসানোর সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করার পর তার দেশের মানুষ আশা করেছিল তিনি একদিন জন্মভূমি সেভনিকায় ফিরবেন। কিন্তু তিনি কখনো সেখানে আসেননি। 

সেভনিকার স্থানীয় ফ্রাঞ্জা ক্রাঞ্জক বলেছেন, ‘চুরি হওয়া মূর্তিটি ফিরিয়ে আনা খুব গুরুত্বপূর্ণ না। কারণ, আমার মনে হয় এই মূর্তিটি নিয়ে কেউ সত্যিই গর্বিতবোধ করছিল না, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্ষ্ট লেডিও না। তাই আমি মনে করি এটি সরিয়ে ফেলা ঠিক আছে।’

সূত্র : এএফপি


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   মেলানিয়া ট্রাম্প   ভাস্কর্য   চুরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close