বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় প্রথম বাংলাদেশি এতিমখানার উদ্বোধন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৯:২৬ AM

ফিলিস্তিনের গাজার খান ইউনিসের আল-মায়াউশি এলাকায় উদ্বোধন করা হয়েছে ‘খাদীজা বিনতে খুয়াইলিদ (রা.) অরফানেজ সেন্টার’ নামের একটি এতিমখানা, যা পরিচালিত হচ্ছে বাংলাদেশ সরকারের অনুমোদিত মানবিক সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)-এর ব্যবস্থাপনায়।


বৃহস্পতিবার (১৫ মে) এতিমখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় মা-বাবাহীন শিশুদের হাতে অভিভাবকত্বের সনদ এবং আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে এতিমখানাটিতে ৫০ জন শিশু আশ্রয় পেয়েছে। অনেক বাংলাদেশি নাগরিক এসব শিশুদের অভিভাবকত্ব গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন।


আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন জানান, যুদ্ধবিধ্বস্ত এই এলাকায় এতিম শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শুধু এতিমখানাই নয়, গাজায় আশ ফাউন্ডেশন নিয়মিত খাবার সরবরাহ, সুপেয় পানির ব্যবস্থা, সোলার বিদ্যুৎ স্থাপন, স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ এবং পানির কূপ খননের মতো নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


এছাড়া গাজায় বাংলাদেশের অর্থায়নে প্রথম মসজিদ নির্মাণের কাজও সম্পন্ন করেছে সংগঠনটি। এসব উদ্যোগে গাজার সাধারণ মানুষের জীবনে নতুন আশার আলো জ্বলছে বলে জানান তিনি। তার ভাষায়, এই কার্যক্রম বাংলাদেশের মানবিক দায়বদ্ধতার স্পষ্ট প্রকাশ এবং মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতার একটি উজ্জ্বল উদাহরণ।


২০২৩ সালে মিশর সীমান্তে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে গাজায় কাজ শুরু করে আশ ফাউন্ডেশন। পরে গাজার অভ্যন্তরে কার্যক্রম বিস্তারের মাধ্যমে তারা সরাসরি উপস্থিত হয়ে বাংলাদেশের হয়ে প্রথম কোনো মানবিক সংস্থা হিসেবে স্থান করে নেয়।


স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close