শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত, স্থান-সময় স্পষ্ট করলেন শেহবাজ শরিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৯:৪৯ AM

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। চলতি মাসের শুরুতে ভারতের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় বিমান বাহিনীর মিরাজ ২০০০ ফাইটার জেটটি ভূপাতিত করে পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এই ঘটনা পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা ও মাতৃভূমিকে যেকোনো মূল্যে রক্ষা করার জন্য আমাদের সশস্ত্র বাহিনীর অটল অঙ্গীকারের প্রতীক।

পাকিস্তান অবশ্য আগেই ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছিল। আর এবার আরেকটি ফাইটার জেট ভূপাতিত করা কথা জানানোর পর ভূপাতিত ভারতীয় যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াল ৬টিতে।

বৃহস্পতিবার (১৫ মে)রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ মে) কামরায় পাকিস্তান বিমান বাহিনীর একটি অভিযানিক ঘাঁটি পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বিমান বাহিনীর 'যুদ্ধকালীন রণকৌশলের শ্রেষ্ঠত্বের' প্রশংসা করেন এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার সংকল্প পুনর্ব্যক্ত করেন। দেশটির সশস্ত্র বাহিনীর গণমাধ্যম শাখা এক বিবৃতিতে  এসব তথ্য জানিয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। 

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী ফ্রন্টলাইন কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন — যার মধ্যে পাইলট, প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা ছিলেন — এবং তারা দেশের প্রতিরক্ষায় যে নির্ভুলতা, পেশাদারিত্ব ও অঙ্গীকার দেখিয়েছেন, তার জন্য 'গভীর প্রশংসা' করেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close