প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:১৮ পিএম

একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে সংগঠনটির যুব শাখার আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আগামী শুক্রবার (১৬ মে) আত্মপ্রকাশ হতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির যুব শাখা 'জাতীয় যুব শক্তি' কর্তৃক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওটয়ারী বলেন, একাত্তরই আমাদের ভিত্তিমূল। একে অস্বীকার করে এ দেশে রাজনীতির কোন সুযোগ নেই। ২৪-এ সেটাকে রিক্লেইম করেছি আমরা। যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ একাত্তরকে বাইপাস করে রাজনীতি করতে চায়, রাজনীতিটা তাদের জন্য বুমেরাং হবে।
এছাড়াও একই সময় ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে দ্রুত বিচার সম্পন্ন করে আ. লীগকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি জানায় জুলাই ঐক্য।
উল্লেখ্য, এদিন জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের পূর্ণাঙ্গ পুনর্বাসনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠন। সংগঠনটি শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি তুলে ধরে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি