সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু      ● গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● যশোরে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত      ● জাতিসংঘের আন্তর্জাতিক পুরস্কার পেল পত্নীতলার জামালপুর গ্রামের আবাসন উদ্যোগ      ● তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস      ● কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাতের দাবিতে হাজারও মানুষের মানববন্ধন      ● হবিগঞ্জে ৩৩ শতাংশ যানবাহন ফিটনেস বিহীন, বাড়ছে দুর্ঘটনা       ● ৭ নভেম্বর সারাদেশে র‍্যালি করবে বিএনপি      ● সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার      ● মেরিনড্রাইভে আড়াইশ অবৈধ রিসোর্ট, দখলে সৈকতও      ● মোহাম্মদপুরে হত্যা মামলা, শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন      ● বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান তারেক রহমানের      
ফ্ল্যাট থেকে নটরডেম শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৯:৩৭ AM

রাজধানীর কমলাপুরের একটি ফ্ল্যাট থেকে আরাফাত (১৮) নামে নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরাফাত কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

সহপাঠী বিশ্বনাথ চৌধুরী ও রিমন চৌধুরী জানান, তারা তিনজনই কমলাপুর জসিম উদ্দিন রোডের একটি ফ্ল্যাটে তারা বসবাস করেন। দুপুরে কলেজ থেকে ফিরে তারা যে যার রুমে রেস্ট করছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ঘুম থেকে ওঠে আরাফাতের রুম ভেতর থেকে বন্ধ দেখতে পান তারা। তখন ডাকাডাকির পরও কোনো সাড়া মেলেনি। পরে আশপাশের ভাড়াটিয়াদের ডেকে এনে দরজা ভেঙে প্রবেশ করে আরাফাতের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এ সময় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close