বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ত্রিশালে কবি নজরুলের ‘১২৬তম জন্মজয়ন্তী’ জাতীয়ভাবে উদযাপনের দাবিতে মানববন্ধন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৬:২৭ পিএম আপডেট: ১২.০৫.২০২৫ ৬:৪৯ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘১২৬তম জন্মজয়ন্তী’ জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশাল নজরুল মঞ্চে উদযাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। যেখানে ‘আমরা ত্রিশালবাসী’র ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রদান করে নজরুল প্রেমীরা।

সোমবার (১২ মে) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাড়কের নজরুল অডিটরিয়ামের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে নজরুল প্রেমীরা। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘১২৬তম জন্মজয়ন্তী’ কুমিল্লায় জাতীয় পর্যায়ে পালনের ঘোষণা আসলে এমন খবরে ক্রোধ প্রকাশ করে ত্রিশালের নজরুল প্রেমিকরা। জাতীয় পর্যায়ের অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে পালনের দাবী সাধারণ জনগনের।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত, ত্রিশাল উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, রফিজ উল্লাহ দারোগার সাথে কবি নজরুল ত্রিশালে আসেন। আমরা কবির ‘১২৬তম জন্মজয়ন্তী’ জাতীয় পর্যায়ে এই নজরুল মঞ্চেই দেখতে চাই। আমাদের এ প্রাণের দাবী মেনে না নেওয়া হলে সাধারণ জনগন সমেত ডাক দেওয়া হবে বড় আন্দোলনের।

স্বদেশ প্রতিদিন/আইজেপি






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close