সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শরীয়তপুরে পদ্মা নদীতে সংসদ সদস্যের ওপর জেলেদের হামলা, গ্রেপ্তার ৩৬      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউএনও মারজান হোসাইন      ● আনভীর স্টেডিয়ামের প্রস্তুতিতে সন্তুষ্ট বিসিবি      ● শিবপুরে শত্রুতার জেরে পুকুরে বিষপ্রয়োগ: ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ      ● নতুন বন্ধু পাতানোর দিন আজ, অটুট থাকুক পুরোনো বন্ধন      ● পদত্যাগের ঘোষণা দিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক      ● সুখী হতে নিজের সম্পর্কে যে ৫ ধারণা বদলাতে পারেন      ● ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক      ● সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে গনমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ       ● জামালপুরে উইজডম ল্যাব. স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ      ● সংবাদ সম্মেলনে ইশরাক, পদত্যাগ নিয়ে কী বলবেন?      ● পঞ্চগড়ে অপপ্রচার ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা      
সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৪:২৭ পিএম

সুন্দরবনের চারপাশের অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন করে যে কোনো শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ এর ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি কার হয়েছে।

আজ সোমবার (১২ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ এর ক্ষমতাবলে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনও শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করা হল।

এতে আরও বলা হয়, তবে ওই অঞ্চলে ইসিএ ঘোষণার আলোকে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ, প্রশমন এবং টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে পরিকল্পিত ও পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ করা যাবে। সুন্দরবনকে কেন্দ্র করে গঠিত ইসিএ এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এর ২০ দিন পর আজ সোমবার (১২ মে) এই প্রজ্ঞাপন জারি করলো অন্তর্বর্তী সরকার।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সুন্দরবন   শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে নিষেধাজ্ঞা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close