প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ৪:১১ পিএম

যৌতুকের অভিযোগে মিথ্যা মামলা করায় রুপা আক্তার নামে এক নারীকে তিন হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১২ মে) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত এ আদেশ দেন। এ সময় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দণ্ডের টাকা পরিশোধ করেন তিনি।
আদালত সূত্র অনুযায়ী, গত ৩০ এপ্রিল এ মামলার আসামি পুলিশ কনস্টেবল সাগর মিয়াকে আদালত খালাস দেন। একই সাথে ওই কনস্টেবলের প্রাক্তন স্ত্রী ও মামলার বাদী রুপা আক্তারকে শোকজ করা হয়। সাগর মিয়ার বিরুদ্ধে কেন তিন হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হবে না, তা ১২ মে-এর মধ্যে লিখিতভাবে আদালতে ব্যাখ্যা দিতে হবে।
উল্লখ্য, নির্ধারিত সময়ের মধ্যে যুক্তিসংগত কোনো ব্যাখ্যা না পেলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি আদালতে লিখিতভাবে ব্যাখ্যা জমা দেন। তবে তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এই মামলায় বাদীকে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় সর্বোচ্চ তিন টাকা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করেন তিনি।
মামলা সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ৯ জুলাই চার লাখ টাকা দেনমোহরে পুলিশ কনস্টেবল সাগর মিয়ার সাথে বিয়ে হয় রুনা আক্তারের। তবে তাকে নেওয়া হয়নি তার শ্বশুরবাড়িতে।
প্রসঙ্গত, বিয়েতে সাগরকে স্বর্ণের চেইন ও একটি আংটি দেওয়া হয়। এ্রর কিছুদিন পরে আসামি সাগর যৌতুক হিসেবে ১৫ লাখ টাকা দাবি করতে থাকেন। তবে টাকা না দেওয়ায় রুনার ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
স্বদেশ প্রতিদিন/আইজেপি