বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভিসি ভবনে তালা দিয়ে জবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৩:০৭ পিএম

চার দফা দাবিতে ভিসি ভবনে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে দুপুরে রফিক ভবনের নিচে একত্রিত হয়ে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের নিচে এসে শেষ হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট উপদেষ্টারা সীমা ছাড়িয়ে গেছেন। তাঁরা এসিতে বসে আমাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, অথচ আমাদের ভাই-বোনেরা দিনে একবেলা খেয়ে কোনোমতে টিকে আছে। এভাবে আর চলতে পারে না। যদি আমাদের প্রাপ্য অধিকার না দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয় পরিচালনা না করে বন্ধ করে দিন, কিংবা আমাদের উপযুক্ত আবাসন ভাতা ও অন্যান্য মৌলিক সুবিধা দিন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও বলেন, এর আগেও আমরা বহু আন্দোলন করেছি। আন্দোলনের ফলেই ধূপখোলা মাঠ পেয়েছি, দ্বিতীয় ক্যাম্পাস পেয়েছি, ছাত্রী হল পেয়েছি। সবকিছু যদি আন্দোলনেই পেতে হয়, তবে এবারও দেখিয়ে দেব জবিয়ানরা কী করতে পারে। 

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close