বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১০ দফা দাবিতে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ৫:৪৩ পিএম আপডেট: ০৭.০৫.২০২৫ ৫:৪৭ PM

কবি নজরুল সরকারি কলেজের আবাসন সংকট নিরসনসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ করেছেন নজরুল কলেজের শিক্ষার্থীরা।

আজ বুধবার (৭ মে) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের মূলফটক ও সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন স্লোগানে কলেজের আবাসন সংকট নিরসনসহ ১০ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের উপস্থাপিত দাবিগুলোর হলো:-

১. বন্ধ হওয়া দুটি বাস পুনরায় চালু করা এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ন্যূনতম ৫ টি বাস সরবরাহ।

২. ঝুঁকিপূর্ণ ভবনসমূহ দ্রুত সংস্কার অথবা সেগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ করা।

৩. শিক্ষার্থীদের জন্য আবাসন সুবিধা (হল) নিশ্চিত করা।

৪. শ্রেণীকক্ষ সংকট নিরসন।

৫. কলেজের শৌচাগারগুলো ব্যবহার উপযোগী করা।

৬. শ্রেণীকক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন।

৭. শিক্ষার্থীদের সঙ্গে কলেজ প্রশাসন ও শিক্ষকদের সুন্দর আচরণ নিশ্চিত করা।

৮. আন্দোলন করলে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় হুমকি দেওয়া বন্ধ করা।

৯. কলেজের মাঠ ব্যবহারের উপযোগী করা এবং 

১০. চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা।

বিক্ষোভে অংশ নেয়া কবি নজরুল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘কলেজ প্রশাসনের কাছে আমাদের দাবি-দাওয়া নিয়ে যাওয়ার পরও আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি।’

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন কবি নজরুল কলেজ ছাত্রদলের ফাহিম নামের একজন কর্মী। একমত প্রকাশ করে ফাহিম বলেন, ‘শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক। বাংলাদেশ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে।’

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চলিয়ে যাবো।’

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close