বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে চিঠি বিনিময়
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১২:৫৭ পিএম

এক সময় মানুষের মনের অনুভূতি, ভালোবাসা, অভিমান কিংবা প্রিয়জনের খোঁজখবর পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম ছিল চিঠি। কলমের কালি আর কাগজের পাতায় ভেসে আসত মায়ের দোয়া, বাবার উপদেশ, কিংবা হৃদয়ের গহীন আবেগ। সেই চিঠির জন্য মানুষ প্রতিদিন অপেক্ষা করত, ডাকপিয়নের ঘণ্টা শোনামাত্রই বাড়তো হৃদস্পন্দন।  

কিন্তু সময় বদলেছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আজ হারিয়ে যেতে বসেছে সেই চিঠি বিনিময়ের সংস্কৃতি। এখন অনুভূতির আদান-প্রদান মোবাইল ফোন, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কিংবা ইনবক্সে। যোগাযোগের গতি বেড়েছে বহুগুণ, তবে হারিয়ে গেছে হৃদয়ের গভীর স্পর্শ।

সারিয়াকান্দির এক প্রবীণ ব্যক্তি  স্মৃতিচারণ করে বলেন, “সেই সময়ে সন্তানদের কাছে খবর পাঠাতে চিঠিই ভরসা ছিল। প্রতিটি শব্দ ছিল জীবনের মতো জীবন্ত। এখন সবকিছু যেন যান্ত্রিক।”

স্থানীয় ডাকঘর সূত্র জানায়, বিগত দশ বছরে ব্যক্তিগত চিঠিপত্রের সংখ্যা প্রায় শূন্যে নেমে এসেছে। বর্তমানে ডাক বিভাগের চিঠি আদান-প্রদানের বেশিরভাগই সীমাবদ্ধ সরকারি ও কর্পোরেট চিঠিপত্রে।

তরুণ প্রজন্মের কাছে চিঠি যেন এক অজানা ইতিহাস। কলেজছাত্র রকির বক্তব্য, ‌'আমি জীবনে কখনও হাতে লেখা চিঠি পাইনি, কাউকে লিখিওনি। সবকিছু মোবাইলেই হয়ে যায়।'

চিঠি এখন কেবল স্মৃতির অংশ, পুরাতন খামে মোড়ানো অনুভূতির দলিল। হারিয়ে যাওয়া এই চিঠির ঐতিহ্য আমাদের ইতিহাস, আমাদের আবেগ, আর একান্ত ব্যক্তিগত সম্পর্কের এক অমূল্য উপহার। আধুনিকতা যতই এগিয়ে যাক, চিঠির ঘ্রাণমাখা স্মৃতি হৃদয়ের এক কোণে আজও অমলিন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close