বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ফিরোজা’র নিরাপত্তায় সেনাবাহিনী, নেতাকর্মীদের ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১:০২ পিএম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরছেন।

সাবেক প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই গুলশানের বাসভবন ‘ফিরোজা’র সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির শত শত নেতাকর্মী।

নেতাকর্মীদের উপস্থিতিতে গুলশান-৭৯ নম্বর সড়কে যান চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। ‘ফিরোজা’র সামনের রাস্তাটি পুরোপুরি বন্ধ রাখা হয়েছে, তবে পথচারীদের জন্য কিছুটা চলাচলের সুযোগ রাখা হয়েছে।

দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, ‘দেশনেত্রী ফিরছেন, এটাই আমাদের সবচেয়ে বড় স্বস্তি।’

চার মাস আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। ৭ জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান তিনি। প্রথমে লন্ডনের একটি বিশেষায়িত ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন। পরে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা চালিয়ে যান দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে।

কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন থেকে দোহা হয়ে আজ সকালেই ঢাকায় পৌঁছান।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ফিরোজা এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাসে মুখর পুরো এলাকা।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   সাবেক প্রধানমন্ত্রী   বিএনপি প্রধান   বিএনপি চেয়ারপারসন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close