শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাপলা চত্বরের ঘটনার স্মরণে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:২০ পিএম

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার ১২ বছর পূর্তিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। আজ দুপুরে শিক্ষার্থীদের একটি অংশ ঘটনাটিকে "গণহত্যা" হিসেবে অভিহিত করে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।

আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, ২০১৩ সালের ওই রাতে রাজধানীর শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেক হতাহতের ঘটনা ঘটে। তারা বলেন, এই ঘটনার বিচার না হওয়ায় দীর্ঘদিন ধরে এই দিনটি নিয়ে ক্ষোভ ও শোক বজায় আছে।

মানববন্ধনে বক্তারা আরও কয়েকটি সমসাময়িক বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাদের বক্তব্য অনুযায়ী- গণমাধ্যম সংস্কার কমিশন সংবিধানের ২৮ ধারা এবং দণ্ডবিধির ২৯৫(ক), ২৯৮ ধারার বাতিলের প্রস্তাব করেছে, যা ধর্মীয় অবমাননা রোধে গুরুত্বপূর্ণ বলে শিক্ষার্থীরা মনে করেন।

এছাড়া নারী বিষয়ক সংস্কার কমিশন এমন কিছু সুপারিশ করেছে যা শিক্ষার্থীদের মতে ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের পরিপন্থী। পাশাপাশি ধর্মীয় আইনকে বৈষম্য হিসেবে উল্লেখ করা হয়েছে, বিয়ে, তালাক, উত্তরাধিকারসহ পারিবারিক আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে, বৈধ বিবাহের মধ্যকার ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার সুপারিশ করা হয়েছে, যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি ও তাদের পেশাকে নিরুৎসাহিত না করার প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া ইসলামবিরোধী এনজিও (যেমন ব্র্যাক, নারীপক্ষ) ও মিশনারিদের কার্যক্রম বন্ধ না করায় তারা সরকারের সমালোচনা করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তারা এসব প্রস্তাবনা ও নীতির বিরোধিতা করছেন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যে। তারা ঘোষণা করেন "শাপলা যদি আবারো আসে, তবে এবার শাপলা রক্তাক্ত শাপলা হবে না। এবার শাপলা হবে ইসলামের শাপলা, শাহবাগ নিপাতের শাপলা।"

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close