বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৯ বছর পর খুলল চবির হল
চবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৫:২১ পিএম

ভিত্তিপ্রস্তর স্থাপনের ৯ বছর পর অবশেষে উদ্বোধন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল।

শনিবার (৩ মে) দুপুরে হল মিলনায়তনে হলটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. এ. জি. এম. নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমীন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী প্রমুখ।

হল প্রভোস্ট ড. নিয়াজ উদ্দিন বলেন, ‘২০১৫-১৬ অর্থবছরে হলটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ২০১৮ সালেই ছাত্রদের হলে ওঠানোর কথা ছিল, কিন্তু তা সম্ভব হয়নি। আমি গত বছর সেপ্টেম্বরে দায়িত্ব গ্রহণের পর সর্বোচ্চ চেষ্টা করেছি ছাত্রদের হলে ওঠানোর জন্য। আজ আমরা সফল হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রকৌশল দপ্তরের সহায়তায় এটি সম্ভব হয়েছে।’

চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘হলটি চালুর পূর্বে আমাদের এটি মেরামত করতে হয়েছে। ভিত্তিপ্রস্তর থেকে চালু করতে দীর্ঘ সময় লেগেছে। চারজন প্রভোস্ট দায়িত্ব পালনের পরও হলটি চালু হয়নি- এটা আমাদের জন্য লজ্জাজনক।’

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে ১ হাজার শিক্ষার্থীকে নতুন দুটি হলে ওঠাতে সক্ষম হয়েছি। রাতারাতি সব শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে আরও কয়েকটি হল নির্মাণের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।’

উল্লেখ্য, ২০১৬ সালের ২১ জানুয়ারি বঙ্গবন্ধু হলের পাশে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০১৮ সালের মে মাসে ৪ কোটি টাকা ব্যয়ে হলটির প্রথম পর্যায়ের নির্মাণকাজ শেষ হলেও পরে বর্ধিত করে কাজের পরিধি বাড়ানো হয়।

২০২৩ সালের ৯ অক্টোবর তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার হলটির প্রতিকৃতি উন্মোচন করেন। এরপর ২৭ অক্টোবর উপাচার্যের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভার্চুয়ালি যুক্ত হয়ে হলটির উদ্বোধন ঘোষণা করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  চবি   হল   ৯ বছর পর খলল হল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close