সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ করার আইডিয়া প্রধান উপদেষ্টার : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৩:২৪ পিএম আপডেট: ০৩.০৫.২০২৫ ৩:২৯ PM

ম্যানুফ্যাকচারিং হলো:- কাঁচামাল বা যন্ত্রাংশকে সরঞ্জাম, মানব শ্রম, যন্ত্রপাতি এবং রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি পণ্যে রূপান্তরিত করার প্রক্রিয়া। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘প্রফেসর ইউনূসের মূল আইডিয়াটা হচ্ছে বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ করা। বাংলাদেশ এখন যে জায়গায় আছে, এ অবস্থায় যদি নতুন করে প্রচুর কর্মসংস্থান তৈরি করতে হয়, অনেক ইয়াং ছেলেমেয়েদের জব এর ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশের ইকোনমিক উন্নতি নতুন উচ্চতায় নিতে হলে এ দেশকে ম্যানুফেকচারিং হাব করতে হবে।

তিনি আরও বলেন, ‘এই ম্যানুফেকচারিং হাবটা হবে চট্টগ্রাম বন্দরকে সামনে রেখে।’

আজ শুক্রবার (০৩ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমুখ।

এ সময় শফিকুল আলম বলেন, ‘শুধু বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য নয়, এটা পুরো রিজিওনের ৩০-৪০ কোটি লোকের জন্য। যে পণ্য শ্রমিকরা  এখানে তৈরি করবে, সেই পণ্য শুধু বাংলাদেশ নয় বিদেশেও রপ্তানি করতে হবে। এ রপ্তানির জন্য সক্ষম বন্দর থাকা দরকার।’

এসময় তিনি চট্টগ্রাম বন্দরের কথা উল্লেখ করে বলেন, ‘চট্টগ্রামের মধ্যে যে টার্মিনালগুলো আছে তার সবগুলো বন্দরের জন্য উপযোগী। তবে চট্টগ্রামের পোর্ট সিস্টেমকে সক্ষম করতে হবে। পোর্ট সিস্টেমকে সক্ষম হলে প্রচুর পরিমাণ পণ্য রপ্তানি করা যাবে।’

চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রাম ও আশপাশের টার্মিনালগুলোর সক্ষমতা ১ দশমিক ২৭ মিলিয়ন টিইইউএস (২০ ফুট দীর্ঘ) কনটেইনার। এ সরকারের পরিকল্পনা হচ্ছে- ২০৩০ এর মধ্যে এটা ৭৮ লাখ ৬০ হাজার টিইইউএসে নেওয়া, মানে ৬ গুণ বাড়ানো। বাংলাদেশকে ইকোনমিক হাব, ম্যানুফেকচারিং হাব করতে হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নাম্বার ওয়ান, পূর্বশর্ত।’

তিনি আরও বলেন, ‘ দেশি অপারেটররা টার্মিনাল হ্যান্ডলিং যে পরিমাণ বিনিয়োগ লাগবে, বিশেষজ্ঞ লাগবে, আমাদের নেই। উন্নত বিশ্বের অনেক বড় বড় বন্দর অভিজ্ঞ প্রাইভেট কোম্পানিকে দিয়েছে। আমাদের সেই বিশেষজ্ঞ প্রতিষ্ঠান নেই।’

মানবিক করিডোর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘মানবিক করিডোরে আমরা ইচ্ছুক, যদি ইউএন চিন্তাভাবনা করে। পুরো জিনিসটা হবে দুইটি দেশের আলোচনার পর সিদ্ধান্তে যা আসবে তার ওপর ‍ভিত্তি করে। তবে এটা অনেক দূরের বিষয়। যখন চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে আসবে তখন সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ‘ম্যানুফ্যাকচারিং হাব   বাংলাদেশ   প্রধান উপদেষ্টা   প্রেস সচিব   শিল্প   কর্মপ্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close